ভূমিকম্পে কাঁপল দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ২৩:৫৩| আপডেট : ০৭ জুন ২০২৬, ২৩:৫৮
অ- অ+

রাজধানী ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।

বাংলাদেশ সময় রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা এলাকার কাছে, শহরটি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ভুটানে হলেও এর প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেক এলাকায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ভূমিকম্পের কারণে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
মগবাজারে তর্কের জেরে মোটরসাইকেল চালকের ধাক্কা, বাসের নিচে পড়ে নিহত বৃদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা