পেকুয়ায় বন্যাদুর্গত ৫১০ পরিবারের মধ্যে বিজিবির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ১৭:৪১| আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৭:৪৫
অ- অ+

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যাকবলিত মানুষের মধ্যে রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।

সোমবার দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া গ্রামের বন্যাদুর্গত মানুষের মধ্যে এ সহায়তা দেওয়া হয়। বিজিবি জানিয়েছে, ৫০০ জনের মধ্যে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের মধ্যে শুকনা খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।

প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ ও ১০০ গ্রাম মরিচ।

বিজিবি জানিয়েছে, ত্রাণ বিতরণের পাশাপাশি ড্রোন প্রযুক্তির মাধ্যমে বন্যাকবলিত এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সফিপুরে আনসার একাডেমিতে সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন মহাপরিচালক
গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
আত্রাইয়ে গাঁজাকাণ্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত