সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১৩:৩৭
অ- অ+

আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, জামানতবিহীন এই অর্থায়নের জন্য কোনো মন্ত্রী বা উপদেষ্টা নয়, কাজ করবে একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটি।

'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত হয় বিশেষ এই অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 'জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তরুণ উদ্যোক্তাদের জন্য আশার বাণী শুনিয়ে প্রধানমন্ত্রী জানান, আইসিটি বিভাগের জন্য রাখা ৫০০ কোটি টাকার তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন প্রধানমন্ত্রী। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন ঋণপ্রাপ্তি নিয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, প্রকল্পের সম্ভাবনাই হবে অর্থায়নের মূল মাপকাঠি।

তিনি জানান, সরকারি অর্থের শতভাগ জবাবদিহি নিশ্চিত করেই এই তহবিল পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন উদ্বোধন হওয়া জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল সেবা হিসেবে কাজ করবে। এখন থেকে সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং ও বিনিয়োগের সব সুবিধা এক ছাতার নিচেই পাবেন তরুণরা।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
উত্তরার ছিনতাই চক্রের প্রশ্রয়দাতাদের তালিকা করেছে র‍্যাব, শিগগিরই অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা