আর্জেন্টিনার জয়ের দিনে ফিফা বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১০:২৮
অ- অ+

লিওনেল মেসির রেকর্ড যেন নিত্যসঙ্গী। মাঠে নামলেই নতুন কোনো না কোনো কীর্তি গড়ে তোলেন আর্জেন্টিনার অধিনায়ক। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও ব্যতিক্রম হয়নি। একটি অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই নিজের ছাপ রাখেন মেসি। তার নেওয়া কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত হেডে গোল করেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেই গোলের মাধ্যমেই বিশ্বকাপে নিজের ১০ম অ্যাসিস্টের রেকর্ড গড়েন মেসি।

এই অ্যাসিস্টের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার আসনে এককভাবে জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০টি অ্যাসিস্টের অনন্য কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০০৬ সালে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল ও অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ক্যারিয়ার শুরু করেছিলেন মেসি। দুই দশক পর ২০২৬ বিশ্বকাপেও ৩৯ বছর বয়সে এসে তিনি একইভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন এবং একের পর এক রেকর্ড নিজের নামে লিখিয়ে নিচ্ছেন।

বিশ্বকাপ ইতিহাসে দুই ভিন্ন আসরে ১০ বা তার বেশি গোলে অবদান রাখা খেলোয়াড়দের তালিকাতেও রয়েছে মেসির নাম। ২০২২ বিশ্বকাপে ১০টি গোলে অবদান রাখার পর ২০২৬ আসরেও একই সংখ্যায় পৌঁছেছেন তিনি। এই তালিকায় তার সঙ্গে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি ২০২২ বিশ্বকাপে ১০ এবং ২০২৬ বিশ্বকাপে ১১টি গোলে অবদান রেখেছেন।

বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তির এই ধারাবাহিকতা তাদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তবে মেসির সামনে এখনও সুযোগ রয়েছে চলমান বিশ্বকাপে নিজের গোলে অবদানের সংখ্যা আরও বাড়ানোর। আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছে যাওয়ায় নতুন রেকর্ডের অপেক্ষাও বাড়ছে সমর্থকদের মধ্যে।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পাশাপাশি ব্যক্তিগত এই অর্জন মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করেছে আরও একটি উজ্জ্বল অধ্যায়।

(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেঁতুলিয়ার নয়াবাড়ি থেকে রাষ্ট্রের শীর্ষ পদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রাজনীতিতে পথচলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেপ্তার, মামলা ৪৭
জমির উদ্দিন সরকারের স্মরণে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা