প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, যেভাবে জানা যাবে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ০৮:৪৯
অ- অ+

দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক এবং একাধিকবার ফল প্রকাশের তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ (রবিবার) প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে যৌথ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ফল ঘোষণার পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে ‘DPE 123456’ এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি বার্তায় শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে শিক্ষার্থীদের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করে ফলাফল দেখা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। নীতিমালা সংক্রান্ত জটিলতা, পরীক্ষা আয়োজন এবং ফল প্রকাশে বিলম্বের কারণে চলতি বছরের বৃত্তি পরীক্ষা নিয়ে কয়েক দফা আলোচনা ও বিতর্ক তৈরি হয়।

সবশেষে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল অনলাইনে উন্মুক্ত হয়ে যাওয়ার ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা কয়েক দফা পিছিয়ে যায়। পরে ঈদুল ফিতরের আগে, ঈদের পরে এবং জুন মাসে ফল প্রকাশের সম্ভাবনার কথা জানানো হয়। সর্বশেষ ৯ জুলাই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলেও আগাম ফল প্রকাশের ঘটনার কারণে তা স্থগিত করা হয়। সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল।

(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, জলাবদ্ধতা ও যানজটে জনদুর্ভোগ
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের, নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা