যুক্তরাষ্ট্রের চাপের মুখে লেবাননে সামরিক অভিযান স্থগিত করল ইসরায়েল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১০:০৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের মুখে দক্ষিণ লেবাননে চলমান একটি ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে ইসরাইল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠককে সামনে রেখে উত্তেজনা কমানো এবং আলোচনার জন্য ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হতে পারে বলে জানা গেছে। তবে কোন এলাকাগুলো থেকে সেনা সরানো হবে কিংবা স্থগিত হওয়া সামরিক অভিযানের প্রকৃতি কী—সেসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সীমান্ত অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগের মধ্যে আলোচনার পথ সুগম করতে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা পালন করছে। রোমে অনুষ্ঠেয় বৈঠকে সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

ইসরায়েল ও লেবাননের মধ্যকার সীমান্ত উত্তেজনা সাম্প্রতিক মাসগুলোতে বারবার সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে সামরিক অভিযান স্থগিতের সিদ্ধান্তকে কূটনৈতিক উদ্যোগের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

রোমে অনুষ্ঠিতব্য বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলও পরিস্থিতির দিকে নজর রাখছে। আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানো এবং সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা প্রকাশ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বর্ষণে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি
কবি আল মাহমুদের ৯১তম জন্মদিন আজ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা, হামলা-পাল্টা হামলা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা