চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ১৬:৪৬
অ- অ+

আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—‘বহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার আগামীকাল শনিবারের (১১ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

এছাড়া বিদ্যুৎ না থাকায় সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্টমার্টিনে দুর্যোগকবলিত পরিবারে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ
আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের ছুটির সুযোগ
গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: আইআরজিসি প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা