ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১২:০৮
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢামেক ক্যাম্পাসে পৌঁছান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল নির্মাণ প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ আট দশকে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে মাটির নিচে লুকানো ৩০ হাজার ইয়াবা জব্দ
খিলগাঁওয়ে তরুণী হত্যা: ৬ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার, হত্যার দায় স্বীকার
মাঝ আকাশে উড়ন্ত বিমানে দুর্ঘটনা, জানালা খুলে বাইরে বেরিয়ে গেল যাত্রীর মাথা
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা