ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেপ্তার, মামলা ৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ১১:২৬
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬ জন, লালবাগ বিভাগ থেকে ৩১ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৪১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫২ জন, মিরপুর বিভাগ থেকে ৯৯ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৫ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ৮ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১১ হাজার ১২৭ পিস ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ এবং ২০ লিটার দেশীয় মদ।

এ ছাড়া অভিযানে একটি সাউন্ড বক্স, একটি কাটিং প্লায়ার্স, একটি প্লাস্টিকের কাঁচি, একটি কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড এবং নগদ ১৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, অভিযানে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এসএস/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী
ফার্মের মুরগি খাওয়া কি ঝুঁকিপূর্ণ? যা বলছে গবেষণা
খুলনার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা
হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যার হুমকি আইআরজিসির সাবেক কমান্ডারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা