হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, ১৮:০৬
অ- অ+

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ জন।

রোববার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। চারজনই মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩টি শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। হাম ও উপসর্গে মোট মারা গেছে ৭৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১১৩ জন। গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৪৩১ জন।

গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৫২১ জন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনাকে কাঁদিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন
বিশ্বকাপ জিতলেই দাড়ি রাখবেন ইয়ামাল
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা