যুদ্ধের মধ্যেই জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ১২:৩১
অ- অ+

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকায় আজ সোমবার (২০ জুলাই) সকালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ ও ৫ দশমিক ৭। স্থানীয় সময় সকালে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার গভীরে। কিছুক্ষণ পর একই এলাকায় আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

ইরান প্রেসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ১৮ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত এসব ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট এলাকায় জরুরি সেবা ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে।

এর আগে রোববার (১৯ জুলাই) সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, কেরমানশাহ, খুজেস্তান ও হরমোজগানসহ ইরানের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। অগভীর গভীরতায় সৃষ্ট ভূমিকম্প জনবসতিপূর্ণ এলাকায় বেশি প্রভাব ফেলতে পারে এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করে।

(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা