মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের অপচেষ্টা ব্যর্থ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ১৭:১৫
অ- অ+

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১১টা ৫ মিনিটের দিকে প্রকল্পের অভ্যন্তরে মুগডেইল ও রাঙ্গাখালী পোস্টের মধ্যবর্তী এলাকায় ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র লোহাজাতীয় স্ক্র্যাব চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় টহলরত আনসার সদস্য এপিসি অপু সিংহ, আনসার দিদারুল আলম ও আনসার শাহরিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ধাওয়া দেন। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরচক্র চুরি করা স্ক্র্যাব ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্রায় ৫০০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আনসার বাহিনী জানায়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং চুরি-নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে এই অভিযানও সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা