দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১২:১৬| আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:২৫
অ- অ+

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত প্রায় তিন মাসে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ১ মে থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত পুলিশ মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অস্ত্র ও বোমা তৈরির ১৭টি সরঞ্জাম। এছাড়া ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলবার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট ঘটনায় ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দেশজুড়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কন্যা সন্তানদের সামনেই স্ত্রীকে নিষ্ঠুরভাবে পেটাতেন নারীলিপ্সু আতিকুর রহমান
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পতন
হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা ও চিকিৎসা সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ ঘণ্টায় দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা