কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন তিনি। পরে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সফরের বিষয়টি জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
সফরকালে কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিশেষ করে অর্থনীতি, জ্বালানি ও বিদ্যুৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।
সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































