এলিফ্যান্ট রোডে শপিংব্যাগে মিলল ৪টি ককটেল সদৃশ বস্তু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৩
অ- অ+

রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শপিংব্যাগের ভেতর থেকে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার সড়কের পাশে এসব বস্তু পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে পথচারীরা সড়কের পাশে একটি শপিংব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো কয়েকটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। পরে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, লাল টেপে মোড়ানো চারটি বস্তু পাওয়া গেছে। রাত পৌনে ১১টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিয়ে গেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁরা প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন। তবে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা বস্তুগুলো আসলেই ককটেল কি না, নাকি অন্য কোনো বস্তু—তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

রাত ১টা পর্যন্ত বোম্ব ডিসপোজাল ইউনিটের পক্ষ থেকে এসব বস্তু নিষ্ক্রিয় করা বা এগুলোর প্রকৃতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার, মামলা ৫৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা