বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, যশোর:
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮
অ- অ+

মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ব্যবস্থাপনায় শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল সমাধিতে গার্ড অব অনার প্রদান করে শ্রদ্ধা নিবেদন করে।

পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত ব্যক্তিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

এ উপলক্ষে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অসামান্য বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়।

তিনি বলেন, তার মহান অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তার বীরত্বগাথা তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

সাইফুল আলম খান আরও বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4