পালিয়ে থাকায় চাকরি গেল ডিএমপির সাবেক ডিসি মনিরুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৯
অ- অ+

সরকারি অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্বে যোগদানের নির্দেশ অমান্যের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে কাজী মনিরুজ্জামানকে ডিএমপি থেকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। সেপ্টেম্বরে সেখানে যোগ দেওয়ার পর ছুটি মঞ্জুর না হলেও তিনি কর্মস্থল ত্যাগ করেন।

তিনি ২২ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে ২১ নভেম্বর কাজে যোগ দিলেও ২৫ নভেম্বর থেকে আবার অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত হন।

এ ঘটনায় ২০২৫ সালের আগস্টে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এরপর তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

পরে বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শের জন্য পাঠানো হয়। গত ২৪ আগস্ট কমিশন তাকে চাকরি থেকে বরখাস্ত করার পক্ষে পরামর্শ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনের পর কাজী মনিরুজ্জামানকে ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কার্যকর ধরে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা