শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ১২ জন আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ২১:৪৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন—এমন খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মিছিলের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়।

আটকের পর তাদের শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত