শিরোনাম :

গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবাসহ ট্রাকের হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২৩:১২
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে একটি শিল্পপ্রতিষ্ঠানের গার্ড পোস্টের কাছে ৪ পিস ইয়াবাসহ এক ট্রাকের হেলপারকে আটক করেছেন আনসার সদস্যরা। সোমবার সন্ধ্যায় নিউ হোপ ফিড লিমিটেডের গার্ড পোস্টে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম–মো. আশরাফুল। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ফুলতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম হোসেন আলী।

আনসার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিসি মো. রমজান আলীর তত্ত্বাবধানে আনসার সদস্য মো. কবির হোসেন দায়িত্ব পালন করছিলেন। এ সময় গার্ড পোস্টের বাইরে সড়ক থেকে একটি প্যাকেট ছুড়ে দেওয়া হয়। প্যাকেটটি সংস্থার মালামাল লোড-আনলোড করতে আসা একটি ট্রাকের হেলপার লুফে নেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা ওই ট্রাকের হেলপারকে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আটক আশরাফুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ইয়াবা উদ্ধারের ঘটনায় শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে তাদের ভূমিকার বিষয়টি সামনে এসেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুন
তথ্য অধিকার আইন ব্যবহারে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
সেন্টমার্টিন থেকে ট্রলারে ফিরলেন ৭ শতাধিক পর্যটক, আটকা আরও ৮ শতাধিক