বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ২২

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৬, ১০:৫৭
অ- অ+
ফাইল ছবি

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে ২২ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

গৌরনদী হাইওয়ে পুলিশ জানায়, পৌনে ৮টার দিকে ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল মেঘনা পরিবহনের একটি বাস। অপরদিকে বরিশাল থেকে ভুরঘাটার দিকে যাচ্ছিল স্বর্ণা পরিবহনের একটি বাস। বাস দুটি বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলারায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। এতে ২২ যাত্রী আহত হন। আহতদের মধ্যে অনেককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, তাজিয়া মিছিলে দা-ছুরি-তরবারি বহনে নিষেধাজ্ঞা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকে ৭ হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন
আবাসন খাতের পুনরুদ্ধার: সচল হতে পারে ৩ হাজার ৬০০টি লিংকেজ শিল্প
দেশে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা