যাত্রাবাড়ী-মুগদায় ১৩ হাজার ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১১:৪৭
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার ইয়াবা বড়ি ও ১১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. আবুল হোসেন (৭০), কামরুল হাসান সজীব (২৪) ও মো. আলামিন তালুকদার (২৭)।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি মতিঝিল বিভাগের একটি দল। এ সময় আবুল হোসেন ও কামরুল হাসান সজীবকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, গতকাল দুপুর ৩টা ৫ মিনিটের দিকে মুগদা থানার টিটিপাড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে মো. আলামিন তালুকদারকে গ্রেপ্তার করে ডিবি। তার কাছ থেকে ১৩ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আলামিনের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা