তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭
অ- অ+

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত সাত জন নিহত হয়েছেন। এছাড়াও ১৬ জন আহত হয়েছেন। গাজিয়ানতেপ-ওসমানিয়ে মহাসড়কের গ্রামীণ এলাকায় ‘আকারোবা’র কাছে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই জরুরি চিকিৎসা দল, আধাসামরিক পুলিশ, দমকল বাহিনী এবং তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ‘আফাদ’-কে ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পাওয়া গাজিয়ানতেপের ডেপুটি গভর্নর ইলকার একার জানান, গাড়ি চালকের ভুলভাবে ওভারটেক করার চেষ্টার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

তদন্ত কার্যক্রম তদারকির জন্য কার্যালয়টি একজন ডেপুটি চিফ প্রসিকিউটর এবং দুজন প্রসিকিউটরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ১৫ আগস্ট দিয়ারবাকিরে একটি মিনিবাস উল্টে সাতজন নিহত ও নয়জন আহত হওয়ার ঘটনার ঠিক এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটল। সূত্র: গাল্ফ নিউজ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কারের প্রভাবে দেশের পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education