ইসরায়েলে বিমান বিধ্বস্তে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৬:৫০
অ- অ+

উত্তর ইসরায়েলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) কাফর কারার কাছে হাইওয়ে ৬৫-এর পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং আগুন আশপাশের বাড়ির দিকে ছড়িয়ে পড়ছিল। হাদেরা ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে জানানো হয়, বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে ইসরায়েলি পুলিশ হাইওয়ে ৬৫ দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, দুর্ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত হয়েছে। ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়।

এ সময় আরেকজন ব্যক্তি বিমানের ভেতরে আটকা পড়েছিলেন। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানায়, আটকে থাকা ওই ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা