মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলা

রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৪
অ- অ+

দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে তার পক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। এ মামলায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে হট্টগোল
কালীগঞ্জে মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান
কেরানীগঞ্জে ২১৬ সুইচ গিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে গুলাগুলি, আহত ২