ঢাকা টাইমসই সবার আগে জানায় এমপি পদ যাচ্ছে বিএনপির ফেরদৌসী মিষ্টির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৪:১৪| আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৪:৩৭
অ- অ+

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর সবার আগে জানায় ঢাকা টাইমস অনলাইন নিউজ পোর্টাল।

এমপি পদ হারাচ্ছেন বিএনপির ফেরদৌস আহমেদ মিষ্টি, কঠোর দলীয় নেতৃত্ব শিরোনামে গত বুধবার ৩০ সেপ্টেম্বর প্রথমে ঢাকা টাইমস নিউজ প্রতিবেদন করে। এখানে বলা হয় মিষ্টিকে বিএনপির হাই কমান্ড পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন।

এরপর আজকে ড. কনক সরওয়ার তাঁর ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। লিখিতভাবেও তাকে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

এরপর বৃহস্পতিবার মিষ্টির পদত্যাগের বিষয়টি আরও স্পষ্ট হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবারই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এর আগে মধ্যরাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগও সামনে আসে।

ঘটনাটির পর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে তার বিরুদ্ধে সাংগঠনিক ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসে।

এর আগে মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্ক ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়েছিল।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দলীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতায় এবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার তথ্য সামনে এসেছে।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচেতন তরুণ প্রজন্মই গড়তে পারে নিরাপদ সমাজ: এসপি শামীমা পারভীন
জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে হট্টগোল
কালীগঞ্জে মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান
কেরানীগঞ্জে ২১৬ সুইচ গিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১