রাজধানীর তিন হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১৭:৩৩
অ- অ+

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার তিনটি সরকারি হাসপাতালে দালালবিরোধী অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এ অভিযান পরিচালনা করে র‌্যাব-২।

র‌্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়ে হয়রানি এবং অর্থ আদায় করে আসছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় সতর্কতামূলক নোটিশ ও মাইকিং করলেও দালালদের তৎপরতা বন্ধ হয়নি।

এ পরিস্থিতিতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব। এর ধারাবাহিকতায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আটক ১২ জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেন।

র‌্যাব-২ বলেছে, সরকারি হাসপাতালে রোগীরা যাতে দালালমুক্ত পরিবেশে সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুধকুমারের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপরে, পানিবন্দি ২০ গ্রাম
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা