সরিয়ে দেওয়া হলো খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৯| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৭
অ- অ+

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবি তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, শফিকুল ইসলামকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকুল ইসলামের বিরুদ্ধে 'শোন অ্যারেস্ট' বাণিজ্যে, অপরাধীদের অনৈতিক সুবিধা দেওয়া, এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের মতো গুরুতর অভিযোগ ওঠে। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে ওসিসহ সংশ্লিষ্ট থানা পুলিশদের বিরুদ্ধে মানববন্ধনও করেন সংক্ষুব্ধ একটি পক্ষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু 
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের স্পিকার
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত