আশরাফের বাসায় কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ১৩:১৬
অ- অ+

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের সরকারি বাসভবনে দেখা করতে যান তিনি। প্রায় ৪০ মিনিট বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।

সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী সাজ্জাদ হোসেন শাহীন ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

স্ত্রী শিলা ইসলাম যুক্তরাজ্যের একটি হাসপাতালে অসুস্থ থাকায় গত ৮ অক্টোবর সেখানে যান সৈয়দ আশরাফুল ইসলাম। গত ২৩ অক্টোবর শিলা ইসলাম মারা যান। সেখানে স্ত্রীর দাফন শেষে ৪ নভেম্বর বাংলাদেশে আসেন তিনি।

এরপর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে দেখা করতে গেলেও ওবায়দুল কাদের যেতে পারেননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে আশরাফের সঙ্গে দেখা করেন ওবায়দুল কাদের। সাক্ষাতে সৈয়দ আশরাফের স্ত্রীর মৃত্যুর ঘটনায় কাদের গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আশরাফের ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবির প্রমুখ।

আজ বাদ জোহর আশরাফের স্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকাটাইমস/১১নভেম্বর/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা