রংপুরে পুড়ে যাওয়া হিন্দু পল্লীতে আ.লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ১৩:৪৬
অ- অ+

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শনে গেছেন আওয়ামী লীগ নেতারা। শনিবার দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল পুড়ে যাওয়া হিন্দুদের ঘর-বাড়ি পরিদর্শনে যান।

গতকাল শুক্রবার বিকালে সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে কয়েক হাজার মানুষ হিন্দু বাড়িতে হামলা চালাতে গেলে তাদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে একজন নিহত হয়।

গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত আলী বলেন, ঠাকুরপাড়ার এক যুবক গত সপ্তাহে তার ফেইসবুক পেইজ ধর্ম অবমাননামূলক ছবি পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষোভের ডাক দেওয়া হয়। পরিস্থিতি মোকাবেলায় বেলা ৩টা থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এমএম/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা