অস্তিত্ব টেকাতেই বিএনপি নির্বাচনে যাবে: কামরুল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ১৫:৫১
অ- অ+

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে- তখন বিএনপি-জামায়াত দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা মুখে যতই সহায়ক সরকারের দাবি তুলুক আওয়ামী লীগের অধীনেই নির্বাচন যাবে।

শনিবার ভোলার মনপুরা উপজেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে হবে। এজন্য সকল অপশক্তির বিরুদ্ধে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. আবুল হোসেন আবু মেম্বারের সভাপতিত্বে উপজেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা শ্রমিকলীগের সভাপতি মো.আবু তাহের।

সম্মেলন শেষে উপজেলা শ্রমিকলীগের ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা