ভোলায় যমুনা ব্যাংকের ১০৭ তম শাখার উদ্বোধন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৬, ১৫:২৮
অ- অ+

ভোলায় যমুনা ব্যাংক লিমিটেডের ১০৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ভোলা সদর রোডস্থ নবারূন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক একে এম সাইফুদ্দিন আহমেদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারূন সেন্টারের মালিক বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, দুদকের ভোলা জেলা সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, যমুনা ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক মো. জিয়াউল হক, ভোলা শাখার ব্যবস্থাপক আওলাদ হোসেন প্রমুখ। এছাড়াও শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও জন সাধারণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা