বরিশালে নলকূপের পাইপ দিয়ে বেরোচ্ছে গ্যাস

ব্যুরো প্রধান, বরিশাল
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৯| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৯
অ- অ+
ছবি: সংগৃহীত

বরিশালে গভীর নলকূপ বসাতে গিয়ে শ্রমিকরা গ্যাসের সন্ধান পেয়েছেন। জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে নলকূপ স্থাপনকারী জনৈক সিরাজের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় ৪৪০ ফুট নিচের পাইপ দিয়ে বুদ বুদ শব্দ বের হয়। কৌতুহল বসত শ্রমিকরা ম্যাচের কাঠি জ্বালিয়ে পাইপের মুখে দিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।

বিষয়টি মুহূর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বিষয়টি একনজর দেখার জন্য সিরাজের বাড়িতে ভিড় জমাচ্ছেন। শুক্রবার দুপুর থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত অনবরত গ্যাস বের হতে দেখা গেছে।

বাড়ির মালিক সিরাজ হাওলাদার বলেন, নলকূপ বসানোর একপর্যায়ে ৪৪০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। গভীর নলকূপের পাইপ দিয়ে এ গ্যাস বের হওয়ায় ও আগুনের স্ফুলিঙ্গ দেখে তারা আতঙ্কে রয়েছেন।

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বামীর মরদেহ দেখতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
আজ রাষ্ট্রপতি নির্বাচন, ৩৫ বছর পর সরাসরি ভোটের আয়োজন
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২১ আসামি গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চাকু উদ্ধার
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা