কুমিল্লায় কোচিংয়ের অভিযোগে একজনকে কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০
অ- অ+

হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনার অভিযোগে কুমিল্লায় মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে নগরীর ঝাউতলা এলাকায় বর্ণমালা নামের কোচিং সেন্টারে অভিযান চালানোর সময় মিজানুরকে আটক ও কারাদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষা শুরুর আগে অভিযান পরিচালনা করতে গিয়ে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সাবধান করা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করছিল।

আজ কুমিল্লা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বর্ণমালা কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুশাসন বনাম মব সংস্কৃতি: আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আলোচনায় যারা
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবির সত্যতা নিয়ে বিভ্রান্তি, পোস্ট সরালেন আসিফ মাহমুদ
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস