কাশিয়ানীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ১৩:১৫
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীর রাজপাট গ্রামের একটি পুকুর থেকে সোহেল শেখ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। সোহেল কাশিয়ানীর রাজপাট গ্রামের সৈয়দ শেখের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, শনিবার বিকালে ওই পুকুরে গোসল করতে নামে সোহেল শেখ। এরপর থেকে সে আর উঠে আসেনি। রবিবার সকালে পুকুরে সোহেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, ‘নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে মরদেহের ময়না তদন্ত করা হবে। তা না হলে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।’

ঢাকাটাইমস/১৬ জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারজিস আলম নতুন দায়িত্ব পেলেন এনসিপিতে
আদাবরে চাপাতি-সামুরাই নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা, পাল্টা গুলিতে ২ জন গুলিবিদ্ধ, গ্রেপ্তার চার
আইনজীবী অসুস্থ, পেছাল আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তিতর্ক
Foreign Direct Investment and Bangladesh’s SDG Targets: Turning Capital into Sustainable Growth