বিদ্যুতের দাবিতে জুরাছড়িতে গ্রাহকদের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ২৩:০০
অ- অ+

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বিদ্যুৎ বিভ্রান্তি প্রতিকারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার গ্রাহকরা। উপজেলায় টানা ১২ দিন যাবত বিদ্যুৎ নেই।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন গ্রাহকরা।

সমাবেশে বক্তারা বলেন, মাসে ১৫-২০ দিন গড়ে বিদ্যুৎ পাওয়া যায় না। আকাশে মেঘ কিংবা হালকা বাতাস এলেই বিলাইছড়ি থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। আবার অনেক সময় লাইনের সমস্যা দেখিয়ে সময়ে-অসময়ে সংযোগ বিচ্ছিন্ন কিংবা লো-ভোলটেজ করে দেয়া হচ্ছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে সমাবেশে বক্তব্যে বলেন, আগামি শনিবারের মধ্যে বিভ্রান্তিমুক্ত বিদ্যুৎ সংযোগ চালু করা না হলে বিদ্যুৎ বিল বর্জন এবং জেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান বলেন, ১২ দিন ধরে উপজেলায় বিদ্যৎ নেই। জেলা প্রশাসককে এ বিষয়ে জানানো হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথেও কথা হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুধুই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সংযোগ দেয়ার কোন খবর নেই। সকালে গ্রাহক ও সুশীল সমাজ প্রতিনিধিরা মিছিল ও সমাবেশ করেছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা