রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৪:৩৬
অ- অ+
প্রতীকী ছবি

রাজশাহীতে নাসিরা খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহীর কাটাখালি থানার মোহনপুর এলাকায় নিজ বাড়ি থেকে নাসিরার লাশটি উদ্ধার করা হয়।

কাটাখালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে স্বামী লোকমান আলীর সঙ্গে নাসিরার তর্কাতর্কি হয়। এরপর লোকমান বাড়ি থেকে বেরিয়ে যান।

পরে নাসিরার ঘরে তার গলায় ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই আনিসুর রহমান।

ঢাকাটাইমস/২৩আগস্ট/আরআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা
সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা
দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা