জয়পুরহাটে ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে হত্যা চেষ্টায় মামলা

জয়পুরহাট, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯
অ- অ+

জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে হত্যার উদ্দেশে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার রাতে আহত ও চিকিৎসাধীন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, তাজমুল হুদা রিপন, জাকির মোল্লা, ইমরান হোসেন, মুন্না পারভেজ ও জাকারিয়া রকি।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা দলীয় কাজ শেষ করে তাদের কয়েকজন সহকর্মীকে নিয়ে শহরের চিত্রাপাড়ার বাসায় ফিরছিলেন। এ সময় আসামিরা পিস্তল, লোহার রড, কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আসামিরা পিস্তল দিয়ে গুলি করলেও তা লক্ষ্য ভ্রষ্ট হয়। পাশাপাশি তারা লোহার রড ও কুড়ালের উল্টো পিঠ দিয়ে এলোপাতারি পেটাতে থাকে।

সদর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, মামলাটি আমলে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ
সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী
পদ্মা দক্ষিণ থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য