বরুণ-সারার শুটিং সেটে আগুন

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৫
অ- অ+

শুটিং সেটে আগুন লেগে আবারও আতঙ্ক ছড়াল বলিউডে। এবার আগুন লাগার ঘটনা ঘটেছে বরুণ ধাওয়ান ও সারা আলি খান অভিনীত ‘কুলি নং ওয়ান’-এর রিমেক ছবির স্টুডিওতে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে এই স্টুডিওটির ফিল্মের সেটে আগুন ধরে যায় বুধবার রাতে।

রাত সাড়ে ১২টা নাগাদ ‘কুলি নং ওয়ান’-এর রিমেক সিনেমার সেটে আগুন লাগে বলে ভারতের বিভিন্ন মিডিয়ার খবর থেকে জানা গেছে। সেটে সেই সময় ১৫ জন কর্মী আগুন নিয়ে কৌশল দেখাচ্ছিলেন। সেইেআগুন থেকেই দুর্ঘটনার সূত্রপাত। ঘটনার পরই পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়া হয়।

ঘটনার সময় সেটে উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান চরিত্র বরুণ ধাওয়ান ও সারা আলি খান। তবে আগুন লাগার ঘটনায় তাদের কারও কোনো ক্ষতি হয়নি। এর আগেও বলিউডে বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমার শুটিং সেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা