ঢাবির ‘ক’ ইউনিটের প্রকাশিত ফল স্থগিত

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ২১:৪৫| আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:৫৯
অ- অ+

ভুল থাকার অভিযোগে প্রকাশিত হওয়ার আট ঘণ্টার মধ্যে স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল। ভুল সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হবে।

রবিবার রাত নয়টার দিকে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী।

পরীক্ষা অনুষ্টিত হওয়ার দীর্ঘ একমাস পর রবিবার দুপুরে প্রকাশিত হয় ‘ক’ ইউনিটের ফল। তবে ফল প্রকাশের পরপরই অভিযোগ আসতে শুরু করে পরীক্ষার্থীদের। তাদের অভিযোগ, ফলাফলে ব্যাপক ভুল রয়েছে। এক পরীক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন, ‘আমার ছেলের অংক হয়েছে ১০টা আর ২টা ভুল হয়। তবে ফলে দেখাচ্ছে ২ টা সঠিক এবং দশটা ভুল।’

অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, আমাদের শিক্ষার্থী এবং সাংবা‌দিক‌দের মাধ্য‌মে যখন আমরা অভিযোগ জানতে পারলাম তখন আমরা একটু সতর্ক হই। সংশ্লিষ্ট তাদেরকে ডেকে এনে বিষয়টি আলোচনা করে বুঝলাম কিছুটা ভুল হওয়ার আশঙ্কা আছে। তারপর উপচার্য এবং ডিনের সাথে মিটিং করি। মিটিংয়ে অভিযোগগুলো তুল‌লে ডিনের ‌পরামর্শ এবং উপাচার্যের অনুমোদনক্রমে ফলাফল স্থগিত করা হ‌য়। ‌কোথায় এবং কী ধর‌নের ভুল সেগুলো দেখে তা সংশোধন করে আমরা অতি দ্রুত ফলাফল আবার প্রকাশ করব।

ঢাকাটাইমস/২০অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউইয়র্কে দিনমজুরের কাজ করেন জায়েদ খান? ছবি ভাইরাল
রমজানে যানজট কমাতে সড়কেই ইফতার করছেন পুলিশ সদস্যরা: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতি চেষ্টা, আটক ১
দুদক চেয়ারম্যান আবদুল মোমেন ও দুই কমিশনের পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা