সিটি ব্যাংক ও প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ২১:১৭
অ- অ+

সিটি ব্যাংক ও প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংক প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্সুরেন্সকে অনলাইন লেনদেন ও স্বয়ংক্রিয় পেমেন্ট সুবিধা প্রদান করবে। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন- সিটি ব্যাংকের হেড অফ ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস মোহাম্মদ জাফরুল ইসলাম এবং প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর ড. কিশোর বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অফ মার্চেন্ট এন্ড ই-কমার্স বিজনেস আরিফুর রহমান, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের হেড অফ আইসিটি কাজী হানিফসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে হবে সঞ্জীবন সদস্যদের: আনসার মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা