জাতীয় সংহতি দিবস পালন করেছে স্পেন বিএনপি

স্পেন প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ২২:০৯
অ- অ+

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে স্পেন বিএনপি। গতকাল মাদ্রিদ-এর মেহমানখানা রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।

সভার শুরুতেই বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়ার এবং সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক মনু, সহসভাপতি জামাল উদ্দিন মনির, মাহবুবুর রহমান ঝন্টু, মোরশেদ আলম তাহের, শামসুর রহমান নাসিম, আনোয়ারুল আজিম, স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন সরকার, সহ-সাধারণ সম্পাদক জাকির ইসলাম জাকি, হুমায়ুন কবির রিগ্যান, আকবর শেঠ, কাজী জসিম, সহ-সংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন রানা, বিএনপি নেতা শাহাবুদ্দিন ছমির আলি জুলহাস মিয়া, আখতার হুসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১
পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জন করতে চাই: এসপি মীর মনির
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮০
পুলিশের পদোন্নতি পরীক্ষা হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজি