রুশ অধ্যাপকের ব্যাগে মিলল ছাত্রীর কাটা হাত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ২১:০৫
অ- অ+

রাশিয়ায় ইতিহাসের এক অধ্যাপকের ব্যাগ থেকে তার ছাত্রীর কাটা হাত উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, ওলেগ সোকোলফ নামে অধ্যাপক ওই ছাত্রীর দেহের বিভিন্ন অংশগুলো নদীতে ফেলার জন্য সেখানে গিয়েছিলেন। এই সময় তিনি মাতাল থাকায় নদীতে পড়ে যান। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ছাত্রীর কাটা হাত উদ্ধার করা হয়। পরে ওই অধ্যাপকের বাড়ি থেকে নিহত ছাত্রীর শরীরের অন্যান্য অংশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

প্রফেসর সোকোলফ নেপোলিয়ন বিষয়ক বিশেষজ্ঞ যাকে ফ্রান্স লেজিয়ন দ্য অনিউর নামে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির কাছে অধ্যাপকের আইনজীবী আলেকজাণ্ডার পচুইয়েভ জানান, অধ্যাপক তার অপরাধ স্বীকার করেছেন। তিনি যা করেছেন তার জন্য তিনি এখন মর্মাহত এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন।

পুলিশের নিকট নিজের অপরাধ স্বীকার করে প্রফেসর সোকোলফ জানান, ওই ছাত্রী তার প্রেমিকা ছিলেন। তার সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে তিনি ওই ছাত্রীকে খুন করেন। তারপরে করাত দিয়ে তার প্রেমিকার মাথা, হাত ও পা কেটে ফেলেন।

পুলিশের দাবি, অধ্যাপক তার ছাত্রীর শরীর লুকিয়ে ফেলার পরিকল্পনা করেছিলেন। এছাড়া নেপোলিয়নের সাজপোশাক পরে সবার সামনে আত্মহত্যার পরিকল্পনাও ছিল।

নেপোলিয়নের ওপর তিনি বেশ কয়েকটি বই লিখেছেন ওই অধ্যাপক। এছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্রে ইতিহাস বিষয়ক উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। তিনি এবং মিস ইয়েশচেঙ্কো যৌথভাবে বেশ কিছু বই ও গবেষণাপত্র লিখেছেন। তারা উভয়ই ফরাসি ইতিহাস পড়েছেন এবং সবসময় ঐতিহাসিক পোশাকে সাজগোজ করতে ভালবাসতেন।

ফ্রান্সের ইন্সটিটিউট অফ সোস্যাল সায়েন্স, ইকনমিক্স অ্যাণ্ড পলিটিক্স এর সদস্য ছিলেন অধ্যাপক। তারা এক বিবৃতিতে বিবৃতিতে জানায়, ওলেগ সোকোলফের ভয়ঙ্কর অপরাধের কথা জেনে আমরা বিস্মিত। আমরা কখনও ভাবতে পারিনি তিনি এধরনের নৃশংস কাজ করতে পারেন।

ঢাকাটাইমস/১০নভেম্বর/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4