সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ১১:১০| আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১১:৪৯
অ- অ+
ফাইল ছবি

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকেপড়া ১২শ পর্যটককে আজ সোমবার ফিরিয়ে আনা হচ্ছে। সাগর উত্তাল থাকায় শুক্রবার টেকনাফ-সেন্টমার্টিনে রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়ায় আটকে পড়েছিলেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার তাদের ফেরত আনা হচ্ছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম নিজেই উপস্থিত হয়ে দমদমিয়া আটলান্টিক ক্রুজ ঘাট থেকে জাহাজ ছেড়ে দেন।

সেন্টমার্টিনে আটকেপড়া ১২শ পর্যটক ভালো আছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিনের ইউপি সদস্য হাবিবুর রহমান খাঁন। তাদের বিষয়ে সবসময় খোঁজখবর রাখা হয়েছে। হোটেল ও খাবার হোটেলে ডিসকাউন্টও দেওয়া হয়েছে।

আটলান্টিক ক্রুজের কক্সবাজারস্থ ইনচার্জ নাসির উদ্দিন জানিয়েছেন, জেলা প্রশাসনের নির্দেশে ও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল ১০টায় দমদমিয়া ঘাট থেকে রওয়ানা দেয় জাহাজ। আটকেপড়া পর্যটকরা আমাদের বুকিং করা যাত্রী না হলেও মানবিক দিক বিবেচনা করে আমরা সেবার উদ্দেশ্যে যাত্রীসেবা দিচ্ছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হয়েছে। সোমবার আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় তাদেরকে জাহাজে করে টেকনাফে নিয়ে যাওয়া হচ্ছে।

ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাংককে আন্তঃদেশীয় অপরাধবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ
চিলেকোঠায় বাবা-ছেলেকে আটকে নির্যাতন-চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা