১২০ বছরের বৃদ্ধাকে গলাকেটে হত্যা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৯, ১৮:১৯
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে দা-বটি দিয়ে গলাকেটে আহাতন বেওয়া নামে ১২০ বছরের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। বৃদ্ধা আহাতন উপজেলার ফলদা এলাকার মৃত জামাল উদ্দিন সরকারের স্ত্রী। এ ঘটনায় বাবু আহম্মেদ নামে এক দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে বিকাল ৩টার দিকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, বৃদ্ধার ঘরে ঢুকে দা-বটি দিয়ে গলাকেটে হত্যা করে বাবু। হত্যার পরে কৌশলে সে পালিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা