মাদারীপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৫১
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে আপেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার সকালে কালকিনি থানায় এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার এক শিশুকে আপেল খাওয়ানোর কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন গোপালপুর গ্রামের মালেক সরদার (৬০)। বিষয়টি জানাজানি হলে ওই বৃদ্ধ এলাকা ছেড়ে গা ঢাকা দেন। পরে ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা, ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে জোর
টিপকাণ্ডের চার বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল
ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা