প্রিয়াঙ্কার হাতে বিরল সম্মান

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪৩
অ- অ+

সময়টা এককথায় দারুণ যাচ্ছে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার। বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য ‘হিউম্যাটারিয়ান অ্যাওয়ার্ড’ পান ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা। এছাড়া ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়ায় আইএমডিবি’র নির্বাচিত সেরা ১০ তারকার মধ্যে এক নম্বরে জায়গাও করে নেন।

কদিন না যেতেই বলিউডের সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কার মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। এবার মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিরল সম্মানে ভূষিত হলেন ‘দেশি গার্ল’। সিনেমা জগতে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার অবদানকে সম্মান জানিয়ে প্রথম ভারতীয় হিসেবে তাকে পুরস্কৃত করে মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।

৩৭ বছর বয়সী অভিনেত্রী গত ১ ডিসেম্বর বিয়ের প্রথম বিবাহবার্ষিকী কাটিয়েছেন। তারপর থেকে একের পর এক সম্মান তার মুকুটে। সোশ্যাল মিডিয়ায় মনের কথা জানিয়ে সম্মান পাওয়ার সে অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে পোস্ট করেছেন সেসব বিশেষ মুহূর্তের ছবি।

কাজের ক্ষেত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে বলিউডে শেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে। সোনালি বোস পরিচালিত সে ছবিতে নায়ক ছিলেন ফারহান আখতার। আরও ছিলেন জাইরা ওয়াসিম। এরপর নেটফ্লিক্স-এর ‘দ্য হোয়াইট টাইগার’-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী
শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, ২৪ ঘণ্টায় পিবিআইয়ের জালে ৫ আসামি
দক্ষিণ বনশ্রীতে জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জননিরাপত্তায় আইনি কাঠামোবদ্ধ ‘পিপলস কুইক রেসপন্স টিম’