মোবাইলে আসক্ত ছেলে, অভিনব উদ্যোগ বাবার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ১৩:৫৭
অ- অ+

মোবাইলে আসক্ত হয়ে পড়েছে ছেলে। দিন দিন তা বেড়েই চলেছে। এমন অবস্থায় ১৮ বছরের ছেলেকে নিয়ে অভিনব পরিকল্পনা হাতে নিলেন বাবা। ছেলেকে নিয়ে এমন জায়গায় ঘুরতে গেলেন বাবা যেখানে না পাওয়া যাবে ইন্টারনেট, না পাওয়া যাবে মোবাইলের টাওয়ার। ডিজিটাল ডিটক্সের এই অভিনব প্রচেষ্টা মন জিতেছে নিয়েছে নেটদুনিয়ার।

কানাডার আলবের্তা প্রদেশের ক্যালগ্যারিতে থাকেন জেমি ক্লার্ক। অ্যাডভেঞ্চার প্রিয় এই ব্যক্তি ভালবাসেন পৃথিবীর দুর্গম স্থানে ঘুরে বেড়াতে। মাউন্ট এভারেস্টের চূড়ায় ইতিমধ্যেই দু’বার চড়েছেন তিনি। নিজের ৫০তম জন্মদিন পালনে তিনি গিয়েছেন মোঙ্গোলিয়ার দুর্গম স্থানে। সঙ্গে নিয়ে গিয়েছেন নিজের ১৮ বছরের ছেলে খোবেকে।

ছেলেকে মোবাইল থেকে দূরে রাখতে এ রকম দুর্গম জায়গায় গিয়েছেন ক্লার্ক। ঘোড়া, মোটরবাইক ও উঠের পিঠে চড়ে দু’হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বাবা-ছেলে। এই সফর শেষে ফোন থেকে দূরে থাকা ১৮ বছরের খোবে এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ঘুরতে গিয়ে বারবার ফোনকে মিস করছিলাম আমি। কিন্তু বাবাকে আরও কাছ থেকে জানতে পেরে খুশি হয়েছি আমি’।

ঢাকা টাইমস/০৬জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে হারানো দুই ল্যাপটপ উদ্ধার করে মালিককে দিলেন আনসার সদস্যরা
এটিইউর নতুন পরিচয় ‘এসআরইউ’, সিটিটিসিও আসছে নতুন নামে
ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ্য দুটি বস্তু উদ্ধার
ফখরুলের ছেড়ে দেওয়া আসনে দেলাওয়ারের মনোনয়ন দাখিল