১৪ সেলাই নিয়েই মাঠে নামলেন মাশরাফি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১৩:৩১| আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৩:৩৮
অ- অ+

বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি ঢাকা প্লাটুন। ইতিমধ্যেই টসে জিতে প্লাটুনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ম্যাচে গুরুতর আহত হয়ে হাতে ১৪টি সেলাই নিতে হয়েছে তাকে। গুরুতর এই চোট নিয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে আগ্রহ দেখিয়েছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’। অবেশেষে হাতে ব্যান্ডেজ নিয়েই টস করতে দেখা গিয়েছে মাশরাফিকে।

উল্লেখ্য, এর আগে গত (১১ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে রুশোর ক্যাচ নিতে গিয়ে হাতের তালুতে মারাত্মক চোট পান ঢাকা প্লাটুন অধিনায়ক। তারপর রক্তাক্ত হাত নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। ঐ ম্যাচে খুলনার বিপক্ষে হারের খবর আসতে না আসতে আরও দুঃসংবাদ নিয়ে আসে ঢাকা প্লাটুন। যেখানে হাসপাতালে ছুটতে হয় মাশরাফিকে এবং ১৪টি সেলাই করতে হয়েছে তার হাতে।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা