শেষ মূহুর্তে গোল করেও সেমি বঞ্চিত মরিশাস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ২০:২২
অ- অ+

নাটকীয় ম্যাচে যোগ করা সময়ে সমতায় ফিরেও সেমি ফাইনালে ওঠা হলো না মরিশাসের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে মরিশাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে গোল ব্যবধানে এগিয়ে তে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে উঠলো সেশেলস।

এর আগে গ্রুপ পর্বে বুরন্ডির বিপক্ষে মরিশাস হেরেছিল ৪-১ গোলে। অন্যদিকে একই দলের বিপক্ষে সেশেলসকে হারতে হয়েছিল ৩-১ গোলে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াসে খেলার শুরু থেকে প্রাধান্য দেখানোর চেষ্টা করে সেশেলস।

১৮ মিনিটে জার্ভিস ওয়ে-হাইভের গোলে এগিয়ে যায় তারা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেরি মনিয়েই।

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেল মরিশাস। ৬৬ মিনিটে এক গোল শোধ দেন জ্যাসন ফেরে। আর যোগ করা সময়ে মরিশাসকে সমতায় ফেরান অ্যাদ্রিয়েন ফ্রানকোইস।

বাকি সময় আর গোল না হওয়ায় সেমি ফাইনালে ওঠার আনন্দে মাতে সেশেলস। বুধবার প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফিলিস্তিন।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক