টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৩:১০| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৪২
অ- অ+

টাঙ্গাইলে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এবং বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ইমন হোসেন। তিনি ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যান। আহত হন ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/আরকে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ করলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা